1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

তামাক ক্ষেতে কাজের সময় আকস্মিক বজ্রাঘাতে নিহত আশরাফুল; স্বজনদের আহাজারিতে ভারী গ্রাম

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পঠিত

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় বজ্রপাতে আশরাফুল ইসলাম (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজিপুর মাঝাপাড়া (চোরপাড়া) গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম ওই গ্রামের আকবর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মাগরিবের আগে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এলাকায় হঠাৎ দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। প্রকৃতির আকস্মিক রুদ্ররূপের মধ্যেই আশরাফুল ইসলাম নিজ তামাকক্ষেতে ফসল সংগ্রহের কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। ছুটে আসেন প্রতিবেশী ও স্বজনরা। নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। স্বজনদের আহাজারিতে চারপাশের পরিবেশ হয়ে ওঠে ভারী ও বেদনাময়।

পরিবার সূত্রে জানা গেছে, আশরাফুল ইসলাম চাকরির সুবাদে ঢাকায় অবস্থান করতেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে তিনি বাড়িতে এসেছিলেন। কিন্তু যে ঘরে হাসি-আনন্দে ভরে ওঠার কথা ছিল, সেই ঘরেই নেমে এসেছে অকাল শোকের অন্ধকার। পরিবারের সদস্যরা তার এমন আকস্মিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না।

এদিকে, পুরো এলাকায় গভীর শোক বিরাজ করছে। স্থানীয়রা নিহতের বাড়িতে ভিড় করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন। ইকরচালী ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হঠাৎ নেমে আসা এই প্রাকৃতিক দুর্যোগে একটি তরুণ প্রাণের ঝরে যাওয়া অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park