1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বাগমারায় অসহায়দের মাঝে খাবার বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পঠিত

বাগমারায় অসহায়দের মাঝে খাবার বিতরণ

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় আর্তমানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। ২৫ জানুয়ারি রোববার দুপুরে কলেজ সংলগ্ন এলাকায় এবং ভবানীগঞ্জ পৌরসভা বাজারের বিভিন্ন মোড়ে ঘুরে ঘুরে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা।

বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীরা জানান, নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে এবং নিজেদের ক্ষুদ্র সঞ্চয় থেকে এই অর্থ সংগ্রহ করা হয়েছে। কনকনে শীত ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটানোই ছিল তাদের মূল লক্ষ্য।

খাবার বিতরণকালে উপস্থিত শিক্ষার্থীরা বলেন,সমাজকর্মের শিক্ষার্থী হিসেবে আমরা কেবল বইয়ে পড়াশোনা করতে চাই না, বরং মাঠপর্যায়ে মানুষের দুঃখ-কষ্ট ভাগ করে নিতে চাই। আমাদের এই ছোট উদ্যোগ যদি কারো একবেলার ক্ষুধা মেটায়, সেখানেই আমাদের সার্থকতা।

স্থানীয়দের প্রশংসায় শিক্ষার্থীদের এমন মানবিক কর্মকাণ্ড দেখে স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ ব্যাপক প্রশংসা করেছেন। পথচারীরা জানান, বর্তমান সময়ে তরুণ প্রজন্মের এমন সামাজিক সচেতনতা সমাজকে ইতিবাচক পরিবর্তনের দিকে নিয়ে যাবে।

বিভাগের শিক্ষকবৃন্দও শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। ছাত্রদের এই মহান উদ্যোগকে সকলেই প্রশংসা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park