1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত, ক্ষিদ্রচাপড়ী একাদশের জয়

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পঠিত

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৬নং বড়ধুল ইউনিয়নের ভাঙ্গাবাড়ী হাই স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ২০২৬”। রবিবার (২২ মার্চ ২০২৬) বিকাল ৩টায় স্থানীয় ক্রীড়াপ্রেমী জনতার উপস্থিতিতে জমে ওঠে এই প্রতিযোগিতা।

 

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান শান্ত।

প্রধান অতিথি ছিলেন- সংসদ সদস্য, সিরাজগঞ্জ-৫ , জনাব মোঃ আমিরুল ইসলাম খান আলিম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাররফ হোসেন আকন্দ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ তাহের লাভলু, সদস্য সচিব, ৬নং বড়ধুল ইউনিয়ন বিএনপি। খেলাটি পরিচালনা করেন মোঃ রুহুল আমিন ঈসা ও মোঃ রুবেল হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ শাহ্ আলম আকন্দ, সভাপতি, ৬নং বড়ধুল ইউনিয়ন কৃষক দল।

 

টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় ক্ষিদ্রচাপড়ী ফুটবল একাদশ ও টাঙ্গাইল ফুটবল একাদশ। শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় আধিপত্য বিস্তার করে ক্ষিদ্রচাপড়ী দল। নির্ধারিত সময়ের খেলায় তারা ২-০ গোল ব্যবধানে টাঙ্গাইল ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে ৩২ ইঞ্চি LED মনিটর তুলে দেওয়া হয়। এ সময় খেলোয়াড়দের আনন্দ-উল্লাস এবং দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।

 

এ ধরনের আয়োজন এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলছে বলে মনে করছেন স্থানীয়রা। ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

 

শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park