1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঐতিহ্যবাহী বালিজুড়ী ঈদ মেলা পরিদর্শন করলেন মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পঠিত

মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে ঐতিহ্যবাহী বালিজুড়ী ঈদ মেলা পরিদর্শন করলেন মোস্তাফিজুর রহমান বাবুল এমপি।  রোববার ঐতিহ্যবাহী বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে ৭ দিন ব্যাপি ঈদ মেলা পরিদর্শন করেন জামালপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এমপি। এ সময় মাদারগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু  ও বর্তমান   সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ,  সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান, বর্তমান সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান,  মাদারগঞ্জ পৌর বিএনপি সভাপতি আব্দুল গফুর ও সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক  মোখলেছুর রহমান মুখলেস সহ উপজেলা,পৌর বিএনপি সহ মেলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  পরে মোস্তাফিজুর রহমান বাবুল এমপি মেলা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দদের সাথে নিয়ে মেলায় অংশ নেওয়া  বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মেলায় কোন প্রকার বিশৃঙ্খলা ঠেকাতে প্রশাসন সহ মেলা কমিটিকে সর্তক ও সচেতন থাকার আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park