1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

মাদারগঞ্জে ঈদমেলার নাগরদোলায় উপরে আটকে পড়া ২৮ দর্শনার্থীকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১২২ বার পঠিত

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: সারা দেশের ন্যায় পবিত্র ঈদুল ফিতরের  জামালপুরের মাদারগঞ্জে ঈদমেলার নাগরদোলায় উপরে আটকে পড়া ২৮ দর্শনার্থীকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস। শনিবার সন্ধায় মাদারগঞ্জ উপজেলার মিলনবাজার ঈদ মেলায় অংশ নেওয়া নাগরদোলায় এ ঘটনা ঘটে।  স্থানীয় সূত্রে জানা গেছে মিলন বাজারে সকাল ১০ টা থেকেই চলছিল মেলার বিভিন্ন স্টলের কার্যক্রম। প্রথম দিকে দর্শনার্থী কম থাকলেও দুপুর থেকে বিকালের মধ্যে মেলায় অংশ নেওয়া প্রত্যেকটা দোকানের সামনে ক্রেতা সাধারণের ভিড় চোঁখে পড়ার মতো।  বিনোদন উপভোগ করতে দর্শনার্থীরা নাগরদোলা,ওয়াটার প্লে, পুতুল নাচ সহ নানান ধরনের খেলনায় মেতে উঠছে।  নাগরদোলা কর্তৃপক্ষ জানিয়েছে সকাল থেকেই নাগরদোলা ভালো চলছিল কোন সমস্যা ছিল না। হঠাৎ করে সন্ধার সময় নাগরদোলার চাকার পাশ থেকে আংশিক ভেঙে যায় এতে করে উপরে আটকে পড়ে দর্শনার্থীরা। মেলা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসের চৌকস টিম কে খবর দিলে তারা এসে উপর থেকে দর্শনার্থীদের উদ্ধার করে।  এ ব্যাপারে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর টিম লিডার রইছ উদ্দিন জানান মিলন বাজারে ঈদ মেলায় সন্ধায় নাগরদোলা ভেঙে উপরে দর্শনার্থীরা আটকা পড়ে খবর পেয়ে টিমের সহযোগিতায় দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২৮ জন দর্শনার্থীকে উদ্ধার করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park