1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ক্ষিদ্রচাপড়ীতে যুব সমবায় সমিতির ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পঠিত

আশিকুল ইসলাম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ক্ষিদ্রচাপড়ী দক্ষিণপাড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ক্ষিদ্রচাপড়ী যুব সমবায় সমিতির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শনিবার (২১ মার্চ ২০২৬) সকাল ১০:৩০ ঘটিকায় আয়োজন করা হয় বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা।

 

অনুষ্ঠানে এলাকার বিভিন্ন বয়সী মানুষ, কিশোর-তরুণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দৌড়, লং জাম্প, ব্যালেন্স গেমসহ নানা আয়োজনে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে পুরো এলাকা।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও প্রতিষ্ঠাতা মোঃ শফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “যুব সমাজকে সংগঠিত করে সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম সরকার, মহেশপুর কল্যাণ ট্রাস্ট। আরও উপস্থিত ছিলেন মোঃ শাহাআলম সরকার, আলম প্রামানিক, সাংবাদিক মোঃ আশিকুল ইসলাম। তারা যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত থেকে খেলাধুলা ও সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

 

সমিতির কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন- ক্ষিদ্রচাপড়ী যুব সমবায় সমিতির সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান, ক্যাশিয়ার মোঃ মমিন সরকার, সহকারী ক্যাশিয়ার মোঃ বেলাল হোসেন ও মনিরুল ইসলাম, মজনু ফকিরসহ পরিচালনা কমিটির  সদস্য মমিন সরকার ও রাকিব, দুলাল উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানকে সফল করতে সার্বিক সহযোগিতা করেন সমিতির সকল সদস্যবৃন্দ এবং সমিতির  প্রবাসে থাকা সকল প্রবাসী সদস্যবৃন্দ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, যুব সমবায় সমিতির এমন উদ্যোগ সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানানো হয়।

 

স্থানীয়রা জানান, এমন আয়োজন নিয়মিত হলে এলাকার যুব সমাজ আরও সচেতন ও সংগঠিত হবে, যা সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park