
আশরাফুল ইসলাম সোহেল, বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় যুবশক্তি (এনসিপি) ভোলা জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) বিকাল ৪টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এই শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলেই সমাজে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
এসময় বক্তব্য রাখেন ভোলা জেলা জাতীয় যুবশক্তির অন্যতম নেতা শাহাদত খন্দকার মঞ্জু। তিনি বলেন, “ভোলা জেলা এনসিপির রাজনীতি দিন দিন এগিয়ে যাচ্ছে। যুব সমাজই এ সংগঠনের মূল শক্তি।
ভোলার মানুষ সবসময় এই রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও করবে।
তিনি আরও বলেন, “যুবশক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জন করে সামনে এগিয়ে যেতে হবে, তাহলেই সংগঠন আরও শক্তিশালী হবে।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা যুবশক্তির আহ্বায়ক হাসান মাহমুদ ও সদস্য সচিব আশরাফুল ইসলাম সোহেল। তারা বলেন, “বোরহানউদ্দিন যুবশক্তি দিন দিন আরও সুসংগঠিত হচ্ছে এবং ভবিষ্যতে এলাকার রাজনীতিতে যুবশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
অ্যাডভোকেট জিয়াউর রহমান,
মেহেদী হাসান শরীফ,
ভোলা জেলা যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ রাসেল,
সদস্য সচিব মোঃ ফিরোজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরবর্তীতে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।
আলহামদুলিল্লাহ, সকলের সার্বিক সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।