1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

পুঠিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ মহাসড়ক অবরোধে যানজট

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পঠিত

পুঠিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ মহাসড়ক অবরোধে যানজট

পুঠিয়া( রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া বানেশ্বরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার(২৫জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বানেশ্বরের পোল্লাপুকুর এলাকায় রাজশাহী–-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত ইসলাম(২২)। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ইইই (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পুঠিয়া উপজেলার বালাদিয়ার গ্রামে। অপর দুই নিহত একজন পুরুষ ও একজন নারী হলেও তাদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, দুর্ঘটনায় কবলিত অটোরিকশাটি রাজশাহী থেকে পুঠিয়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী রাজকীয় নামের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে মুখোমুখি ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শান্ত ইসলাম নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত অন্তত ছয় জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর সীমানা জটিলতা নিয়ে পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে রাজশাহী-–নাটোর মহাসড়ক অবরোধ করে ও বেলপুকুর থানা পুলিশকে অবরুদ্ধ করে রাখে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। ফলে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে ছুটে যাওয়ার পরে দেখি ওইটা বেলপুকুর থানার ভিতরে হওযায় সেখান থেকে চলে আসি। পরে বেলপুকুর থানা রাজকীয় পরিবহন বাসটি আটক করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park