
ফজলুর রহমান:
আজ ২৫ জানুয়ারি ২০২৬ রবিবার ঠাকুরগাঁও পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন এর দ আজ দুই জন পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিধান করান, যারা কনস্টেবল থেকে নায়েক ও কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাগত দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার এবং তাদের কর্মজীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ খোদাদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ঠাকুরগাঁও।
পুলিশ বিভাগের এই পদোন্নতি অনুষ্ঠান স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীর জন্য একটি অনুপ্রেরণার মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।