1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বীরগঞ্জে সাংবাদিকদের সাথে নবনির্বাচিত এমপি মনজুরুল ইসলামের মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পঠিত

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের নবনির্বাচিত এমপি আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।

 

বুধবার (১৮ মার্চ) রাতে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের মতামত ও পরামর্শ জানতে চান। বিশেষ করে মাদক, চুরি-ডাকাতি ও স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। এমপি বলেন, এলাকার উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সমস্যা নিরসনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এবং বীরগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ রেজাওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park