1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭৭ বার পঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-ফিতরের উৎসবকে নি:স্ব, দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ছড়িয়ে দিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দু:স্থ, অসহায় ও গরিব মানুষের মাঝে ঈদ উপহার ও মানবিক নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

 

বুধবার (১৮ মার্চ) মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৭টি ইউনিয়ন একটি পৌরসভায় ঈদ উপহার ও অর্থ সহায়তা বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান।

 

এসময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.বদিউল আলম মজুমদার, যুগ্ন-সম্পাদক আবুল কালাম আজাদ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবদিন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী ও মাটিরাঙ্গা উপজেলা শ্রমিক দলের সভাপতি তরিকুল ইসলাম সনি প্রমুখ উপস্থিত ছিলেন।

 

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উৎসবের আনন্দ থেকে কেউ যেন অর্থকষ্টে বঞ্চিত না হয়, সেজন্যই মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রান্তিক জনপদের মানুষের বিশেষ ঈদ উপহার ও নগদ অর্থ সহায়তা পাঠিয়েছেন।

 

প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও নগদ অর্থ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করে উপকারভোগীরা

বলেন, ঈদের আগে এই টাকা আমাদের কুঁড়ে ঘরে আনন্দ ছড়িয়ে দেবে। আমরা পরিবারের জন্য সেমাই-চিনিসহ প্রয়োজনীয় বাজা

র করতে পারব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park