1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৫৭ বার পঠিত

আইভি আক্তার মারিয়া, জাককানইবি প্রতিনিধি: ঈদ একটি আরবি শব্দ। যার অর্থ পুনরাবৃত্ত হওয়া আনন্দ। অর্থাৎ যে আনন্দ এবং উৎসব প্রতিবছর ফিরে আসে -সেটাই ঈদ।দীর্ঘ একমাস কঠোর সিয়াম সাধনার পর আসে এই আনন্দ উৎসব। যা মুসলমানদের জন্য অতি পুলকসঞ্চারক আনন্দ ঝলমলে দিন। ছোট-বড়, ধনী -গরিব এবং নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য এই দিন খুশির ফোয়ারা বয়ে আনে।শিক্ষার্থীদের জন্য ঈদ মৌসুম আরো বেশি স্পেশাল।পড়াশোনার জন্য বছরের বেশিরভাগ সময় আত্মীয়-স্বজন, মা-বাবাকে ছেড়ে দূরে কাটাতে হয়। সেমিস্টারের দৌড়ঝাঁপ, ক্লাস–অ্যাসাইনমেন্টের চিন্তা… সবকিছু ছাপিয়ে ঈদ ক্যাম্পাসে এনে দেয় এক অন্যরকম শান্তি। বন্ধুত্ব, ভাগাভাগি আর হাসির মাঝে ঈদের আনন্দ একটু বেশি রঙ পায়।কেউ যাচ্ছে বাড়ি, কেউ থাকছে ক্যাম্পাসে—কিন্তু সবার হৃদয়ে ঈদ একটাই অনুভূতি: ভালোবাসা, মিলন আর নতুন শুরু।ক্যাম্পাসে ঈদের আমেজ মানে—ছুটির আগের উচ্ছ্বাস, বান্ধবীদের সাথে পরিকল্পনা, আর বাড়ি ফেরার পথে বুকভরা প্রত্যাশা। ঈদ শুধু উৎসব নয়, এটা ঘরে ফেরার সুখ।তাই বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীদের ঈদ ভাবনা নিচে তুলে ধরা হলো :

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ সিফাত বলেন,” ঈদ মানেই শুধু একটা উৎসব না, এটা যেন ফিরে যাওয়া। নিজের শিকড়ে, নিজের মানুষদের কাছে, নিজের ঘরের গন্ধে।বিশ্ববিদ্যালয়ের ব্যস্ততা, হাজারো চাপের মাঝে হঠাৎ যখন ঈদের ছুটির খবর আসে মনে হয়, জীবনটা এবার একটু থেমে শ্বাস নেয়ার সুযোগ পেল। ঈদ আমার কাছে নতুন জামা না,ঈদ মানে মায়ের হাতের রান্না,বাবার সাথে নিঃশব্দে বসে থাকা,পরিবারের সাথে একসাথে হাসা।এই ফিরে যাওয়াটুকুই আসল সুখ…
এই ভালোবাসাটুকুই আসল ঈদ।আমি ফিরছি আমার আপন মানুষগুলোর কাছে, আমার নিজের ঘরে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শেখ এনাম আহমেদ রাফি বলেন, “ঈদ এক পরিবারের সাথে পূর্ণমিলন এর সুযোগ। সাড়া বছর যখন হলে থেকে নিজ স্থান হতে দূড়ে সরে যেয়ে যখন একটা ছাত্র এসাইনমেন্ট ভাইভা নিয়ে দৌড়া দৌড়িতে ব্যাস্ত তখন ওই মুহুর্তে হাফ ছেড়ে আমরা ভাবি কবে ঈদের বন্ধ আসবে। আপন নীড়ে ফিরবো। টিউশন করানোর টাকা দিয়ে মা কে জামা কিনে দিবো। নিজে কিছু কিনবো।পুরনো বন্ধুদের সাথে দেখা করবো।পুরো বছরের ক্লান্ত দেহ টা কে আবার উজ্জীবিত প্রাণোজ্জ্বল করার সুযোগ হলো ঈদ।
নতুন জামা, সালামি বিনিময় এক সম্প্রিতির প্রকাশ হলো ঈদ।”

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাশেদুল আমিন বিজয় বলেন,” ঈদ মানে আসলে আনন্দ। প্রতি বছর এই দিনটি মুসলিমদের জন্য সবচেয়ে খুশির দিন। নতুন জামা পরে মসজিদে যাওয়া আর নামাজ শেষে সবার সাথে কোলাকুলি করা খুবই মজার। ছোটদেরকে সালামি দেওয়া আর বড়দের কাছ থেকে নেওয়ার আনন্দও আলাদা। এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আনন্দকে আরও বাড়িয়ে তোলে।”

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সিফাত রহমান বলেন, “ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলোর একটি।  ঈদ মান যে শুধু নতুন পোশাক বা আনন্দ নয়, বরং এটি পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে  ভালোবাসা ভাগ করে নেওয়ার একটি বিশেষ সময়। মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে দীর্ঘ  এক মাস সিয়াম পালন থেকে অর্জিত শিক্ষা সারাবছর মেনে চলার তওফিক আপনজনদের সাথে ঈদের আনন্দ উপভোগ  করার সুযোগ দান করুক।”

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মহিমা মেহেজাবীন বলেন, “ঈদ মানেই আমার কাছে অনেক আনন্দ আর সুন্দর কিছু মুহূর্ত। এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করি। সকালে তাড়াতাড়ি উঠে নতুন জামা পরে, সাজগোজ করে আয়নায় নিজেকে দেখতে খুব ভালো লাগে—মনে হয় দিনটা সত্যিই বিশেষ। বাড়িতে সবাই যখন নামাজে যায়, তখন আমি মায়ের সাথে ঘরের কাজ করি আর ঈদের খাবার সাজাতে সাহায্য করি। নামাজ শেষে সবাই বাসায় ফিরে এলে একসাথে নাশতা করা, গল্প করা—এসব মুহূর্ত খুব আপন লাগে।ছোটরা যখন সালামি পায়, তাদের খুশি দেখে ভালো লাগে। আবার নিজে সালামি পেতেও ভালো লাগে। আর পরিবারের সবার সাথে সময় কাটানো, একসাথে হাসি-আনন্দ করা—এটাই আমার ঈদের সবচেয়ে বড় আনন্দ।এক মাস রোজা রাখার পর এই দিনটা যেন একটু স্বস্তি আর অনেক সুখ নিয়ে আসে। মনে হয়, চারপাশটা ভালোবাসা আর আনন্দে ভরে উঠেছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park