
মোঃ জিয়াউর রহমান, ঠাকুরগাঁও (বালিয়াডাঙ্গী) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘স্বাস্থ্যসেবা ও সহযোগী ফাউন্ডেশন’।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সংগঠনটির উদ্যোগে প্রায় ৩০টি অসচ্ছল পরিবারের মাঝে সেমাই, চিনি, প্যাকেটজাত দুধ, আটা ও লুঙ্গি বিতরণ করা হয়।
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ফাউন্ডেশনের সদস্যরা নিজ উদ্যোগে বিভিন্ন অস্বচ্ছল পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী পৌঁছে দেন।
বিতরণ শেষে সংগঠনের সদস্যরা বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঈদের আনন্দ সত্যিকার অর্থেই সবার মাঝে ভাগাভাগি করা সম্ভব।