1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঈদের হাসি এতিমদের মুখে: বালিয়াডাঙ্গীতে ওসি বুলবুল ইসলামের ব্যতিক্রমী উদ্যোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বুলবুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে এতিম শিশুদের মাঝে নতুন কাবলী (পাঞ্জাবি) বিতরণ করা হয়েছে।

 

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বালিয়াডাঙ্গী থানা এতিমখানায় ৩০ জন এতিম শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। নতুন পাঞ্জাবি পেয়ে শিশুদের মুখে আনন্দের ঝিলিক দেখা যায়। এ সময় উপস্থিত শিক্ষক ও স্বেচ্ছাসেবীরা এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

 

ওসি মোঃ বুলবুল ইসলাম বলেন, “ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ সমাজের অসহায়, অনাথ ও এতিম শিশুদের মাঝেও ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব। আমাদের এই ছোট্ট প্রয়াস সেই দায়িত্ববোধ থেকেই।”

 

জানা যায়, মোঃ বুলবুল ইসলাম গত বছরের ডিসেম্বর মাসে বালিয়াডাঙ্গী থানায় যোগদান করেন। এর আগে তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় কর্মরত ছিলেন। নীলফামারী জেলায় তার নিজ বাড়ি। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

 

প্রতি বছরের মতো এবারও বালিয়াডাঙ্গী থানার পক্ষ থেকে এই ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয়দের মতে, এ ধরনের কার্যক্রম সমাজে মানবিকতা ও সামাজিক সংহতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park