1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে ৬ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পঠিত

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুরের উদ্যোগে  ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মানবতার কল্যাণে এগিয়ে যাচ্ছে সামাজিক স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর প্রতিবছরের ন্যায় এবারো ঈদ সামগ্রী বিতরণ করছে সংগঠনটি।

 

মঙ্গলবার দুপুরে মাদারগঞ্জের বালিজুড়ী বাজার কেন্দ্রীয় কার্যালয় থেকে ৬শ অধিক হত দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রিয়াজুল ইসলাম রুবেল।  কোষাধ্যক্ষ শাখাওয়াত হোসেন সুমন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা সদস্য শাহ্ জাহান সিরাজ, রকিবুল ইসলাম, এমডি শিমুল, আন্তর্জাতিক সম্পাদক এমডি মামুন প্রমূখ।  এ সময় উপদেষ্টা সদস্যবৃন্দ,কার্যকরি কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন দেশের শাখা কমিটির সদস্যবৃন্দ ও সুবিধাভোগীবৃন্দ উপস্থিত ছিলেন।  ঈদ সামগ্রী মধ্যে ১ কেজি তেল,কেজি চাউল, ১ কেজি চিনি, ২ টি সাবান, সেমাই ২ প্যাকেট, কিসমিস, গুড়াদুধ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park