
আইভি আক্তার মারিয়া, জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা রিজু ছাদ থেকে পড়ে মর্মান্তিক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
বিগত ১৬ মার্চ ২০১৬ (সোমবার) ; বিকেলে ময়মনসিংহে বাসার ছাদ থেকে পড়ে তিনি অকাল মৃত্যুর কোলে ঢলে পড়ে।
নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ বর্ষের এবং বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী হাবিবা।বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান অর্জন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই (০২) সন্তানের জননী। তার স্বামী মো: রাশিদুল ইসলাম পেশায় একজন ভেটেরিনারি চিকিৎসক।
হাবিবার এই মৃত্যুতে শোক নেমে এসেছে নজরুলের শিক্ষার্থীদের মাঝে।ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, আমরা সবাই গভীরভাবে মর্মাহত এবং শোকাহত। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুন।