1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

হাবিপ্রবি বন্ধুসভার ভিন্নধর্মী আয়োজন ‘সহমর্মিতার ঈদ’

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পঠিত

ইফাত হোসেন জীম, হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রথম আলো বন্ধুসভা ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং মানবিকতা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিতে “সহমর্মিতার ঈদ” শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করেছে।

 

রবিবার (১৫ মার্চ) হাবিপ্রবি বন্ধুসভার সদস্যরা নিজ নিজ জেলার বিভিন্ন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।

 

ঈদকে সামনে রেখে বিতরণ করা এসব সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও প্রয়োজনীয় উপহারসামগ্রী। এর মাধ্যমে অসচ্ছল পরিবারগুলোর সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করেছেন বন্ধুসভার সদস্যরা।

দেশের বিভিন্ন জেলায় অবস্থানরত হাবিপ্রবি বন্ধুসভার সদস্যরা সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়ন করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় অনেক সুবিধাবঞ্চিত পরিবার ঈদ উপলক্ষে প্রয়োজনীয় সহায়তা পায়।

 

এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল সমাজে সহমর্মিতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া।

হাবিপ্রবি বন্ধুসভার সভাপতি আশিকুর রহমান বলেন, “বন্ধুসভার উদ্যোগে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, সমাজের বিত্তবানরা যদি এ ধরনের উদ্যোগে এগিয়ে আসেন, তবে আরও বেশি মানুষের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দেওয়া সম্ভব হবে। ভবিষ্যতেও আমরা আরও বড় পরিসরে এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যেতে চাই। “

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park