1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

আমজানখোরে তেলের সংকট, দুর্ভোগে মোটরসাইকেল চালক

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩১ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের স্কুল হাটবাজার এলাকায় মোটরসাইকেলের জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, বিকেলের পর থেকেই হাটবাজার এলাকার অধিকাংশ দোকানে মোটরসাইকেলের তেল পাওয়া যায় না। অনেক দোকানদার শাটার নামিয়ে দোকান বন্ধ করে দেন এবং তেল শেষ হয়ে গেছে বলে জানান। ফলে জরুরি প্রয়োজনে গন্তব্যে যেতে গিয়ে বিপাকে পড়ছেন মানুষ।

এলাকার বাসিন্দারা জানান, তেলের অভাবে দূর-দূরান্তে যাতায়াত ব্যাহত হচ্ছে। এমনকি অসুস্থ রোগী দেখতে যাওয়া কিংবা প্রয়োজনীয় বাজার করার মতো জরুরি কাজও বাধাগ্রস্ত হচ্ছে। হাটবাজার এলাকায় থাকা মিনি পাম্পটিও বিকেলের দিকে বন্ধ হয়ে যাওয়ায় সমস্যাটি আরও বেড়েছে।

মোটরসাইকেল চালকদের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে যেকোনো সময় সহজেই তেল পাওয়া যেত। কিন্তু এখন তেলের সংকটের কারণে যাতায়াতে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

স্থানীয়রা দ্রুত এ সমস্যার সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি, দ্রুত তেলের সরবরাহ স্বাভাবিক করা না হলে ভোগান্তি আরও

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park