1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

নির্বাচনী প্রচারণা ঘিরে লালমনিরহাট -১ আসনে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত প্রায় ১৫ জন

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১১৪ বার পঠিত

নির্বাচনী প্রচারণা ঘিরে লালমনিরহাট -১ আসনে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত প্রায় ১৫ জন

 

লালমনিরহাট প্রতিনিধি,
মো: তোছাদ্দেকুর রহমান: লালমনিরহাট-১ (হাতিবান্ধা ও পাটগ্রাম) আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কাসাইটাড়ি এলাকায় সংঘর্ষটি ঘটে। এ ঘটনায় আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
স্থানীয়রা জানান, সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়।
পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন এবং একাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park