1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যুদ্ধাপরাধীদের শোক প্রস্তাব প্রত্যাহার ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৭০ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি: জাতীয় সংসদে যুদ্ধাপরাধীদের জন্য আনা শোক প্রস্তাব প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার (১৫ মার্চ) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

 

বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতাকর্মীরা এদিন শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে সমবেত হন। সমাবেশে বক্তারা বলেন, যারা একাত্তরে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং মানবতাবিরোধী অপরাধে লিপ্ত ছিল, তাদের জন্য জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা লাখো শহীদের রক্তের সাথে বেঈমানি। এটি সরাসরি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। অবিলম্বে এই বিতর্কিত শোক প্রস্তাব প্রত্যাহারের জোর দাবি জানান তারা।

 

বক্তারা আরও বলেন, বর্তমান সরকার জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে নানা অসম ও বিতর্কিত বাণিজ্য চুক্তিতে লিপ্ত হচ্ছে। এসব চুক্তি দেশের সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলবে। জনগণের স্বার্থবিরোধী কোনো চুক্তি এদেশের মানুষ মেনে নেবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park