1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫৯ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন,যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের খড়িসাডাঙ্গা গ্রামে পুকুরের পানিতে ডুবে আহান নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) বিকেলে বাড়ির পাশের পুকুরে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত আহান ওই গ্রামের বাসিন্দা চিন্ময় রায়ের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ির উঠানে খেলা করছিল আহান। খেলার একপর্যায়ে পরিবারের সবার অলক্ষ্যে সে হামাগুড়ি দিয়ে বাড়ির পাশে তার বাবার মালিকানাধীন পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

 

আহানকে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, শিশুটি ছোট হওয়ায় সবার অগোচরেই পুকুরের ধারে চলে গিয়েছিল। এই আকস্মিক মৃত্যুতে খড়িসাডাঙ্গা গ্রাম ও পরিবারটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

যশোর সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটিকে যখন হাসপাতালে আনা হয় তখন তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। আপ্রাণ চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park