1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ডেঙ্গু মোকাবিলায় বীরগঞ্জে প্রশাসন–পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পঠিত

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান অনুষ্ঠিত হয়েছে। “মশার বিস্তার রোধ করি, ডেঙ্গু জ্বর প্রতিরোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বীরগঞ্জ পৌরসভার বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বীরগঞ্জ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ও পৌরসভার সহায়ক সদস্য হুমায়ুন কবীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও পৌরসভার সহায়ক সদস্য মো. তরিকুল ইসলাম, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান ও হাবিবুর রহমান, কর আদায়কারী মো. আবুল কালাম আজাদ, উচ্চমান সহকারী আলহাজ্ব মো. হারুন অর রশীদ এবং ভান্ডার রক্ষক দোস্ত মোহাম্মদ। এছাড়াও সুপারভাইজার আল-আমিন ও নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।

 

কর্মসূচিতে বীরগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্টাফ, মুসলিম পরিচ্ছন্নতা কর্মী ও হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্নতা কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষও এ অভিযানে যুক্ত হন।

 

অনুষ্ঠান শেষে মশা নিধনের অংশ হিসেবে পৌরসভার উদ্যোগে ফগার মেশিনের মাধ্যমে বিভিন্ন স্থানে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় উপস্থিত অতিথিরা ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

 

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park