1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঈদগাহ গ্রামার স্কুলের শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৭২ বার পঠিত

ঈদগাহ গ্রামার স্কুলের শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাহ গ্রামার স্কুলের উদ্যোগে একদিনব্যাপী শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৮টায় শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে সফরের যাত্রা শুরু হয়।
শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত অংশগ্রহণে পুরো ভ্রমণটি হয়ে ওঠে প্রাণবন্ত, আনন্দঘন ও স্মরণীয়। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ঈদগাঁও–চৌফলদণ্ডী–কুরুস্কুল সড়ক হয়ে প্রথমে পরিদর্শন করা হয় চৌফলদণ্ডী বায়ু বিদ্যুৎ প্রকল্প। এরপর শহরের প্রবেশদ্বার নতুন ব্রিজে কিছু সময় কাটিয়ে দলটি পৌঁছায় মনোরম হিমছড়ি সমুদ্র সৈকতে।
দুপুর পর্যন্ত সাগরপাড়ে শিক্ষার্থী ও অভিভাবকরা ফুটবল খেলা, সাগরে গোসল ও ঘোরাঘুরির মাধ্যমে আনন্দময় সময় কাটান। পরে সবাই রওনা হন একটি এমিউজমেন্ট পার্কে। মধ্যাহ্নভোজ শেষে পার্কের বিভিন্ন ইভেন্ট ও বিনোদনমূলক কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা আরও আনন্দ উপভোগ করেন।
ঈদগাহ গ্রামার স্কুল পরিচালনা পরিষদের সভাপতি, জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন ও গ্রামার স্কুলের
প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম–এর দিকনির্দেশনায় শিক্ষা সফরের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন শিক্ষক মোঃ ফারুক, অভিভাবক আল মামুন এবং সালেহা খানম শেলী।
এ সময় শিক্ষক মোঃ ফারুক বলেন,
“শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে বাস্তব অভিজ্ঞতার আলোয় শেখার এক অনন্য সুযোগ তৈরি করে এই শিক্ষা সফর। এর মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, শৃঙ্খলা, সৌহার্দ্য ও বাস্তব অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়েছে।”
তিনি আরও বলেন, এই সফল আয়োজনের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park