1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঈদগাঁও উপজেলা শিবিরের উদ্যোগে তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪৪ বার পঠিত

 

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) 

 

বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ঈদগাঁও উপজেলা শিবিরের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের সম্মানে ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ বিকালে ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদরাসার মাঠে এ ইফতার আয়োজন করা হয়।

 

এসময় ঈদগাঁও উপজেলা শিবিরের সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে শিবির নেতা তৌহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিবিরের সেক্রেটারি আয়ুব আনচারি। বিশেষ অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদি, সাবেক উপজেলা চেয়ারম্যান ছলিম উল্লাহ বাহাদুর, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, চৌফলদন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম, সাবেক কক্সবাজার শহর শিবিরের সভাপতি তৈয়ব উদ্দিন, কক্সবাজার জেলা শিবিরের সেক্রেটারি লায়েক ইবনে ফাজেল, জামায়াত নেতা মমতাজ উদ্দিন মহসিন, ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম উদ্দিন, শহর শিবিরের সাবেক মিডিয়া সম্পাদক মিছবাহ উদ্দিন, ঈদগাঁও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মনির আহমদ প্রমুখ।

 

বক্তারা বলেন শিবির মেধাবী ছাত্রদের নিয়ে চরিত্র গঠনে প্রশিক্ষণের পাশাপাশি ছাত্রদের কল্যাণে উদ্যোগগুলো খুবই প্রশংসনীয়। তার ধারাবাহিকতায় সাধারণ শিক্ষার্থীদের সম্মানে আজকের ব্যতিক্রমী ইফতার সকলের নজর কেড়েছে।

 

উল্লেখ্য- শিবিরের উদ্যোগে ইফতার সন্ধ্যায় সহস্রাধিক রোজাদারদের জন্যে ইফতারের আয়োজন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park