1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বোয়ালমারীতে সড়কে মসুরি ও ধনে মাড়াইয়ে দুর্ঘটনার ঝুঁকি, সংবাদ প্রকাশের পরই প্রশাসনের ব্যবস্থা

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৭২ বার পঠিত

আব্দুল মতিন মুন্সী বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন সড়কে মসুরি ও ধনে মাড়াইয়ের জন্য ফসল রাস্তায় ছড়িয়ে রাখায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল এবং সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি তৈরি হচ্ছিল।

 

বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পরপরই উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ফসল কাটার মৌসুম এলেই উপজেলার বিভিন্ন গ্রামীণ ও আঞ্চলিক সড়কে মসুরি ও ধনে শুকানো এবং মাড়াইয়ের জন্য রাস্তার ওপর ফেলে রাখা হয়।

 

এতে রাস্তার বড় অংশ দখল হয়ে যায় এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

 

বিশেষ করে মোটরসাইকেল, ভ্যান, অটোরিকশা ও ইজিবাইক চালকদের জন্য এটি বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। রাস্তার ওপর ছড়িয়ে থাকা ফসলের কারণে অনেক সময় রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে, ফলে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।

 

একাধিক পথচারী ও স্থানীয় বাসিন্দারা জানান, অনেক সময় পুরো রাস্তার এক পাশ জুড়ে মসুরি বা ধনে শুকানো হয়। এতে যানবাহন চলাচলের সময় বিপরীত দিক থেকে গাড়ি এলে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। তাছাড়া রাতে এসব ফসল দেখা না যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ে।

 

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, “রাস্তার ওপর ফসল ছড়িয়ে রাখার কারণে মোটরসাইকেল চালানো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

 

আরেকজন পথচারী বলেন, “ফসল শুকানোর জন্য খোলা জায়গা ব্যবহার করা উচিত। রাস্তা ব্যবহার করলে সাধারণ মানুষের চলাচল বাধাগ্রস্ত হয় এবং দুর্ঘটনার আশঙ্কা থাকে।”

 

সচেতন মহল বলছেন, সড়ক জনসাধারণের চলাচলের জন্য। সেখানে ফসল মাড়াই বা শুকানো জননিরাপত্তার জন্য হুমকি। তাই বিষয়টি দ্রুত নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

 

এদিকে পত্রিকায় সংবাদ প্রকাশের পরপরই বোয়ালমারী উপজেলা ভূমি অফিসার ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা গ্রহণ করেন এবং সড়কে ফসল শুকানো ও মাড়াই বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক করেন।

 

প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park