1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরে ডেঙ্গু প্রতিরোধে জেনারেল হাসপাতালের সচেতনতামূলক র‍্যালি

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন,যশোর প্রতিনিধি: যশোরে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।

 

সকাল ১০টার দিকে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েতের নেতৃত্বে র‍্যালিতে অংশ নেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা। এছাড়াও হাসপাতালের চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স, ওয়ার্ড বয় ও অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৫০ থেকে ৫৫ জন কর্মসূচিতে অংশ নেন। তারা ব্যানার ও ফেস্টুন নিয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বার্তা দেন।

 

র‍্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে হাসপাতালের ৩ নম্বর গেট দিয়ে বের হয়ে সামনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ১ নম্বর গেট দিয়ে হাসপাতাল চত্বরে প্রবেশ করে। পরে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা ব্যবস্থা নয়, জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ির আঙিনা, হাসপাতাল এলাকা ও আশপাশের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park