1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

আমরা জমি বিক্রি করে রাজনীতি করি, সম্পদ বানাতে নয়’- মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৮৫ বার পঠিত

আমরা জমি বিক্রি করে রাজনীতি করি, সম্পদ বানাতে নয়’- মির্জা ফখরুল

 

ফজলুর রহমান: সুন্দর ও সমৃদ্ধ আগামীর জন্য চাঁদাবাজি, হানাহানি এবং মামলা বাণিজ্যমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৫ জানুয়ারি, রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার চেরাডাঙ্গী মাঠে আয়োজিত এক নির্বাচনি পথসভায় ভোটারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

 

নির্বাচনি গণসংযোগের অংশ হিসেবে আয়োজিত এই সভায় মির্জা ফখরুল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় বলেছেন, প্রতিহিংসা নয় বরং ভ্রাতৃত্ববোধের সমাজ তৈরি করতে হবে। আমাদের দায়িত্ব হলো মানুষের জন্য সুন্দর দিন ফিরিয়ে আনা, কারো ওপর জুলুম করা নয়।”

 

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের সততা তুলে ধরে তিনি বলেন, “আমরা রাজনীতি করে সম্পদ বানাইনি; বরং বাপ-দাদার দেওয়া জমিজমা বিক্রি করে রাজনীতি করি। আমরা কোনোদিন কাউকে বিক্রি করে আখের গুছিয়ে নেইনি।” বিগত সরকারের আমলে নিজের বিরুদ্ধে ১১১টি এবং দেশের ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলার কথা উল্লেখ করে তিনি ভোটারদের আশ্বস্ত করেন যে, বিএনপি ক্ষমতায় আসলে সবার নিরাপত্তা নিশ্চিত করবে এবং জনগণের দেওয়া আমানতের খিয়ানত করবে না।

 

  • সংখ্যালঘু তথা হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে ফখরুল বলেন, “আপনারা আগে নিজেরা শক্ত হোন। নিজেদের সাহস সঞ্চয় করতে হবে। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।” এ সময় তিনি ধর্মের নামে রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো একটি দলের বিরুদ্ধেও ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park