1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁও সরকারি কলেজে ইংরেজি বিভাগের ২৩তম ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৭৩ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান বাবু,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সরকারি কলেজের ইংরেজি বিভাগের ২৩তম ব্যাচের উদ্যোগে এক প্রাণবন্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের সুনামধন্য রেস্তোরাঁ The Royal Lounge-এ আয়োজিত এ ইফতার মাহফিলে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের মিলনমেলা ঘটে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. দুলাল উদ্দীন। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষক, কর্মচারী এবং ২০২০-২১ সেশনের ২৩তম ব্যাচের প্রায় সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

ইফতার মাহফিলটি এক উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান এবং আগামীর জন্য শুভকামনা বিনিময় করেন।

 

উল্লেখ্য, ইংরেজি বিভাগের ২০২০-২১ সেশনের ২৩তম ব্যাচের শিক্ষার্থীদের ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষা আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীরা সবার কাছে দোয়া কামনা করেছেন, যাতে তারা সফলভাবে তাদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষা সম্পন্ন করতে পারেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park