1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঝড়ে ঘরের দেয়াল ধসে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রবল ঝড়ের সময় ঘরের দেয়াল ভেঙে পড়ে রেজুয়ান ইসলাম (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (১৩ মার্চ ) উপজেলার নেকমরদ ইউনিয়নের কুমারগঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ শুরু হওয়া প্রবল ঝড়ের সময় রেজুয়ান নিজ বাড়ির ভেতরে অবস্থান করছিল। এ সময় ঘরের একটি দেয়াল হঠাৎ ধসে তার ওপর পড়ে যায়। এতে দেয়ালের নিচে চাপা পড়ে সে গুরুতর আহত হয়।

 

পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

 

নিহত রেজুয়ান ইসলাম কুমারগঞ্জ গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

 

এ ঘটনায় পরিবারে শোকের মাতম নেমে এসেছে। একই সঙ্গে পুরো এলাকায় গভীর শোকের ছায়া বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park