1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ভয়ঙ্কর সংঘর্ষে হাইওয়ে থমথমে, আহত এক, নিহত দুই

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পঠিত

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় শুক্রবার (১৩ মার্চ) সকালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। দুর্ঘটনাটি সকাল ৭টার দিকে উপজেলার হাজীপুর এলাকায় খারুভাজ ব্রিজ সংলগ্ন স্থানে ঘটেছে।
নিহতরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলী এলাকার মৃত রহিদুল ইসলামের ছেলে ট্রাকচালক ইদ্রিস আলী (৩৫) এবং পটুয়াখালী জেলার ট্রাকচালক আরিফ (৪৯)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সৈয়দপুরগামী সারবোঝাই ট্রাক ও রংপুরগামী পাথরবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের কারণে দুই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকরা মারা যান।
এসময় গুরুতর আহত হন পাথরবোঝাই ট্রাকের হেলপার আরিফুল (৩২)। তাকে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি অপসারণ করা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park