1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরে অপহৃত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম উদ্ধার, আদালতে জবানবন্দি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩১ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোর শহরের শংকরপুর এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে উদ্ধারের পর আদালতে তার জবানবন্দি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে তাকে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক রাজিয়া সুলতানা তার জবানবন্দি রেকর্ড করেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে র‍্যাব সদস্যরা চৌগাছা উপজেলার পাশাপোল এলাকার একটি ইটভাটার পাশে পরিত্যক্ত একটি ছাবড়া ঘর থেকে তাকে উদ্ধার করে। উদ্ধারের সময় জাহাঙ্গীর আলমকে তার মোটরসাইকেলের সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া যায়। পরে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

 

যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুর রহমান জানান, উদ্ধার হওয়া ব্যবসায়ী শারীরিকভাবে দুর্বল এবং মানসিকভাবে এখনো স্বাভাবিক নন। এ কারণে চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

পুলিশ জানায়, গত ২ মার্চ রাত প্রায় ৯টার দিকে শংকরপুর এলাকা থেকে বাড়ি ফেরার পথে একটি মাইক্রোবাসে করে দুর্বৃত্তরা জাহাঙ্গীর আলমকে অপহরণ করে। পরে তার পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় তার স্ত্রী রেশমা খাতুন যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্বামীকে জীবিত উদ্ধারের দাবি জানিয়েছিলেন।

 

ঘটনার নয় দিন পর তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি অপহরণের সময়কার বিভিন্ন তথ্য তুলে ধরেছেন বলে জানা গেছে।

 

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপহরণে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park