1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

রাজশাহীতে ১৩ মামলার আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৮৭ বার পঠিত

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী নগরীতে ১৩ মামলার আসামি মিলন গ্রেফতার

রাজশাহী নগরীর শাহমখদুম এলাকা থেকে সংঘবদ্ধ ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা ও পুলিশে হামলার অভিযোগে দায়ের হওয়া ১৩ মামলার এজাহারভুক্ত মূলহোতা আসামি মিলনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

 

সোমবার (৯ মার্চ) বিকাল ৫টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন এরাবিয়ান মডেল বালিকা মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

মঙ্গলবার বিকালে র‌্যাব-৫ সদর কোম্পানি পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতার মিলন দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাই চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে ওই চক্রের সদস্যদের সঙ্গে যোগসাজশে ডাকাতি, ছিনতাই, চুরি এবং মাদক ব্যবসা করে আসছিলো তার বিরুদ্ধে মহানগর পুলিশের বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে রাজপাড়া, শাহ মখদুম, কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ডাকাতি, ছিনতাই, চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এছাড়া তানোর থানায়ও তার বিরুদ্ধে চুরির মামলা রয়েছে।

 

মঙ্গলবার সকালে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর শাহ মখদুম থানায় মিলনকে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park