1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

যশোর বেজপাড়ায় অস্ত্র ও ককটেলসহ যুবক র‍্যাবের হাতে আটক

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬১ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি: যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে জাকারিয়া ইসলাম রনি নামে এক যুবককে অস্ত্র ও ককটেলসহ আটক করেছে র‍্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা। আজ বুধবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রনি ওই এলাকার মনিরুল শেখের ছেলে।

 

র‍্যাব সূত্রে জানা যায়, ওই বাড়িতে অবৈধ অস্ত্র মজুত রাখা হয়েছে এবং সেখানে অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা অভিযান চালান। অভিযানের সময় রনিকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে একটি দেশীয় পিস্তল,একটি ম্যাগাজিন ও দুটি ককটেল উদ্ধার করা হয়।

 

র‍্যাব আরও জানায়, আটক রনিকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

 

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে,বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার কিছু বাসিন্দা সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন। সেখানে নারী-পুরুষসহ এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, এলাকার কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী দিন-রাত ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছে এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে হামলা ও হত্যার হুমকি দেওয়া হয়।

 

স্থানীয়দের দাবি,ওই প্রতিবাদ সভা ও মানববন্ধনে আটক জাকারিয়া ইসলাম রনিও লোভ দেখাতে উপস্থিত ছিলেন এবং সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন। তবে এর একদিন পরই তার নিজ বাড়ি থেকে অস্ত্র ও ককটেল উদ্ধারসহ র‍্যাবের হাতে আটক হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

এলাকাবাসীর অনেকেরই অভিযোগ রনির একজন মাদক বিক্রেতা এবং সন্ত্রাসী তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে এলাকায়। তাকে আটকদের পরে অনেকেই স্বস্তি প্রকাশ করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park