
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ২০২৬ সালের ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এই সভাটি সম্পন্ন হয় ।
পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দিবস দুটি উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে । গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের স্মরণে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলনসহ নানা কর্মসূচি পালন করা হবে । এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সূচনা মনোহার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুবা আক্তার, সমাজ সেবা কর্মকর্তা রবিউল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার লাইলা আখতার জাহান এবং উপজেলা শিক্ষা অফিসার মকলেছুর রহমান । এছাড়াও যুব উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, কৃষি অফিসার স্মৃতি রানী সরকার, পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী এবং মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ সভায় অংশ নেন ।
সাংবাদিক মহলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পুঠিয়া প্রেসক্লাবের সভাপতি কে এম রেজা, সহ-সভাপতি আরিফ শাদাত, বানেশ্বর প্রেসক্লাবের সভাপতি জামাল দ্বীন সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং সাংবাদিক আবু হাসাত । সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের মতামত প্রদান করেন