1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

হরিপুরে কুলিক নদীতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৪০ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় কুলিক নদীতে ডুবে মিতু নামে দুই বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার টেংরিয়া গোবিন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মিতু ওই গ্রামের স্থানীয় ভেটেরিনারি চিকিৎসক মমিনের মেয়ে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে শিশু মিতু বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির নিকটবর্তী কুলিক নদীর পাড়ে চলে যায়। অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায় সে।

 

পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে নদীর পানিতে তার নিথর দেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান সরকার গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

এদিকে শিশু মিতুর এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park