1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে ২ ছিনতাইকারী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পঠিত

মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নগরের চন্দ্রিমা থানার মেহেরচন্ডি (কড়ইতলা) এলাকার বাসিন্দা মো. রজব আলীর ছেলে সজল হোসেন (২৬) এবং একই এলাকার শাকিল হোসেন (২৪)।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ দিবাগত রাত পৌনে ১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ চন্দ্রিমা থানার মেহেরচন্ডি (কড়ইতলা) এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সজল ও শাকিলকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তাদের ঘর তল্লাশি করে ছিনতাই কাজে ব্যবহৃত একটি আনুমানিক ২ ফুট ৮ ইঞ্চি লম্বা এক প্রান্ত ধারালো দেশীয় সামুরাই অস্ত্র, লোহার তৈরি দুই প্রান্ত ধারালো দুটি দেশীয় চাইনিজ কুড়াল, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত বৈধ কাগজপত্রবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মহানগর এলাকায় ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের মধ্যে সজল হোসেনের বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশের চন্দ্রিমা থানায় একটি ছিনতাই মামলা, একটি পেনাল কোডের মামলা এবং একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে শাকিল হোসেনের বিরুদ্ধে একই থানায় দুটি মাদক মামলা ও একটি পেনাল কোডের মামলা বিচারাধীন রয়েছে ।

 

 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park