1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গীতে প্রিজম কোচিং সেন্টারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৬৮ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৭নং আমজানখোর ইউনিয়নে স্কুল হাট বাজারে উত্তর পার্শ্বে প্রিজম কোচিং সেন্টার ও সংলগ্ন হাসপাতাল এলাকায় এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মকবুল হোসেন (বিএসসি)।

 

প্রিজম কোচিং সেন্টারের পরিচালক রাজু রায়হান উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা এবং এলাকার আরও কয়েকজন গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন।

 

আয়োজকরা জানান, পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরা এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্যে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park