1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার প্রস্তুত: তারাগঞ্জে হোটেলকে জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৬১ বার পঠিত

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: পবিত্র রমজান মাসকে ঘিরে ইফতার সামগ্রীর মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বাসি ও নিম্নমানের ইফতার সামগ্রী সংরক্ষণ ও বিক্রির দায়ে একটি হোটেলকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে তারাগঞ্জ উপজেলার নতুন চৌপতি এলাকায় পরিচালিত এ অভিযানে ‘নিউ মিষ্টি বন’ নামের একটি হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। এ সময় ভ্রাম্যমান আদালতের সদস্যরা হোটেল ও খাবারের দোকানগুলো পরিদর্শন করে ইফতার সামগ্রীর মান, সংরক্ষণ পদ্ধতি ও স্বাস্থ্যবিধি যাচাই করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাস উপলক্ষে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় বিক্রি হওয়া ইফতার সামগ্রীর মান যাচাই এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দেখা যায়, ‘নিউ মিষ্টি বন’ হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে বাসি ও নিম্নমানের খাবার সংরক্ষণ করে বিক্রি করা হচ্ছিল। এতে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছিল।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য সংক্রান্ত বিধিমালার আওতায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। বিশেষ করে রমজান মাসে ইফতার সামগ্রীর মান নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

অভিযানের সময় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরাও উপস্থিত ছিলেন। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ ধরনের অভিযানের প্রশংসা করে বলেন, জনস্বাস্থ্য রক্ষায় এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মনে করেন, রমজানসহ সারা বছরই খাদ্যের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।

সচেতন মহলের মতে, দেশের বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান জোরদার করা হলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর বার্তা যাবে এবং সাধারণ মানুষ নিরাপদ খাদ্য পাওয়ার নিশ্চয়তা পাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park