1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধিতে খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৯৫ বার পঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি: সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধিতে করণীয় শীর্ষক একটি মতবিনিময় সভা মঙ্গলবার (১০ মার্চ) বিকাল আড়াইটায় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজিত এই সভার আয়োজন করে আস্থা প্রকল্পের জেলা সিভিক প্ল্যাটফর্ম ও ইয়ুথ গ্রুপ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাফিজা আইরিন এবং ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা। খাগড়াছড়ি জেলা সিভিক প্ল্যাটফর্মের আহ্বায়ক সাধন কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী ধনেশ্বর দেওয়ান।

সভার শুরুতে প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম সম্পর্কে উপস্থাপনা তুলে ধরেন আস্থা প্রকল্পের মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারিয়া সুলতানা বলেন, যারা প্রকল্পে অংশগ্রহণ করেছেন তারা যদি প্রকল্প সম্পর্কে সঠিকভাবে না জানেন, তাহলে প্রকল্পটাই ব্যর্থ বলে বিবেচিত হবে। কিন্তু আস্থা প্রকল্পের ইয়ুথদের কার্যক্রম দেখে মনে হয়, এই প্রকল্পটি সফল হয়েছে। তিনি আরও বলেন, প্রশাসনের শেষ ভরসা এই যুব সমাজ, কারণ যুব সমাজই পারে সমাজের প্রান্তিক মানুষদের সামাজিক ন্যায্যতা নিশ্চিত করতে। যুবদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু প্রশিক্ষণ নিয়ে বসে থাকলে চলবে না, সেই প্রশিক্ষণকে সমাজের জন্য এবং নিজের জন্য কাজে লাগাতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাফিজা আইরিন বলেন, আস্থা প্রকল্প শেষ হলেও এটি শত শত যুব স্বেচ্ছাসেবক তৈরি করে দিয়ে গেছে, যে যুব সমাজ রাষ্ট্রীয় পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

সভাপতির বক্তব্যে সাধন কুমার চাকমা বলেন, আস্থা প্রকল্প যে উদ্দেশ্যে বাস্তবায়িত হয়েছিল তা সফল হয়েছে। প্রকল্প শেষ হলেও আমাদের কার্যক্রম থামবে না, এটি চলমান থাকবে এবং সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাব।

বক্তারা জানান, আস্থা প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যুব নেতৃত্ব তৈরি করা এবং যুবদের একই প্ল্যাটফর্মে সম্পৃক্ত করে প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখা। এই লক্ষ্যে পরিচালিত কার্যক্রমগুলো ইতোমধ্যে সফলতার মুখ দেখেছে।

মুক্ত আলোচনায় অংশ নেন দীঘিনালা আস্থা ইয়ুথ গ্রুপের আহ্বায়ক হাসান মোর্শেদ রিফাত, সদর উপজেলা আস্থা ইয়ুথ গ্রুপের আহ্বায়ক ইব্রাহিম খলিল, সদস্য হিকো ত্রিপুরা, জাহেদুলসহ আরও অনেকে।

সভায় জেলা সিভিক প্ল্যাটফর্ম ও ইয়ুথ গ্রুপের সদস্যবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া আস্থা প্রকল্পের ফিল্ড অ্যাসোসিয়েট সোনিয়া দাশ ও কাপিরী চাকমাও সভায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের সহায়তায় তৃণমূল উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত আস্থা প্রকল্পটি খাগড়াছড়ি জেলায় সামাজিক সম্প্রীতি ও যুব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park