1. admin@dailyuttarerchitro.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

গলাচিপায় ব্যবসায়ীর ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩৭ বার পঠিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

 

পটুয়াখালীর গলাচিপার চর কাজল ইউনিয়নে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গলাচিপা থানায় লিখিত এজহার দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীর মামা মামুন বিশ্বাস। মামলায় হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগো মোঃ রনি খান (২০), মোঃ শাওন (২২), মোঃ মিসকাত হোসেন (২০), মোঃ রাফিন খান (২০), মোঃ মিরাজ খান (২০), মোঃ ইউসুফ মুন্সি (২৫) এর নাম উল্লেখসহ আরও ৪–৫ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। তারা চরকাজল ও ছোট চর কাজল ইউনিয়নের বাসিন্দা।

 

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর ভাগিনা মোঃ সাঈদী হাওলাদার (২৩) গত শনিবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় মহিষ ক্রয়ের জন্য বাড়ি থেকে নগদ দুই লাখ ২০ হাজার টাকা নিয়ে রওয়ানা দেন। পথে চর কাজল ইউনিয়নের ছোট চর কাজলের মোঃ বাচ্চুর দোকানের সামনে পৌঁছালে তার উপর অতর্কিত হামলা করে অভিযুক্তরা। এসময় তাকে মারধর করা হয় এবং টাকা ছিনতাই করে নিয়ে যায়। গুরুতর আহত সাঈদী হাওলাদারকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ভুক্তভোগী সাঈদী বলেন, অভিযুক্তরা পূর্বেও চাঁদা দাবি করছিল। তিনি পাঁচ হাজার টাকা তাদের দিলেও তারা মোটা অঙ্কের টাকা দাবি করেছিল। কিন্তু টাকা দিতে পারবোনা জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে পথরোধ করে তাকে মারধর ও টাকা ছিনতাই করে। ঘটনার পরে মামলা হওয়ায় অভিযুক্তরা পলাতক থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

 

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, ঘটনার পর মামলা হয়েছে। একজন আসামি গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park