1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রস্তুত থাকলে ক্ষতি কম—তারাগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পঠিত

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তরুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১০ মার্চ) র‍্যালি, আলোচনা সভা, মহড়া এবং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন হাটবাজার প্রদক্ষিণ করে। র‍্যালিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মচারী, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ বাংলাদেশে জানমাল রক্ষায় আগাম প্রস্তুতি ও সচেতনতার বিকল্প নেই। দুর্যোগের সময় দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের জন্য তরুণ সমাজকে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

পরে দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে একটি মহড়া অনুষ্ঠিত হয়। এতে অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্যোগকালীন পরিস্থিতিতে উদ্ধার তৎপরতা এবং প্রাথমিক করণীয় বিষয়ে বাস্তবমুখী প্রদর্শন করা হয়। একইসঙ্গে উপজেলার বিভিন্ন হাটবাজার ও গ্রামাঞ্চলে সচেতনতা কর্মশালার আয়োজন করা হয়, যেখানে স্থানীয় জনগণের মাঝে দুর্যোগের সময় নিরাপদ থাকার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হারুন উর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও সুধীজন।

কর্মসূচিতে বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতি নিশ্চিত করা গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এজন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park