1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

লামায় এক অসহায় গ্রাম পুলিশের সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৬১ বার পঠিত

লামায় এক অসহায় গ্রাম পুলিশের সংবাদ সম্মেলন

মুহাম্মদ এমরান
লামা-বান্দরবান: পৈত্রিক সম্পদ জবরদখলের চেষ্টা, পরিবারের উপর সন্ত্রাসী হামলা, একের পর এক মিথ্যা ভিত্তিহীন নিউজ করে মানহানির প্রতিবাদে লামায় সংবাদ সম্মেলন করেছে এক অসহায় গ্রাম পুলিশ মোঃ আলী আকবর। শনিবার দুপুরে লামা প্রেস ক্লাবের হলরুমে সাংবাদিকদের সামনে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে সে।

মোঃ আলী আকবর বলেন, আমি ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গ্রাম পুলিশ। ৪নং ওয়ার্ডের চাককাটা (কুমারী) এলাকায় আমাদের পৈত্রিক নামীয় ও ক্রয় সূত্রে মোট ১৪ একর ৯০ শতক জমি রয়েছে। উক্ত জায়গায় আমরা ফলদ, বনজ ও মৎস্য সহ বিভিন্ন কৃষি খামার করে ভোগদখলে স্থিত আছি। এ সম্পদ নিয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার ৮নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড সিকদার পাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে মাহবুবুল আলম গংয়ের সাথে বিরোধ রয়েছে। এই বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। প্রতিপক্ষ মামলা করেও দফায় দফায় আমাদের উপর সন্ত্রাসী দিয়ে হামলা করে। গত ২৭ এপ্রিল ২০২৫ইং তারিখের এক হামলায় আমার মাথায় আঘাত করে ও হাতের আঙ্গুল কেটে ফেলে।

তিনি আরো বলেন, গত ১৬ জানুয়ারি ২০২৬ইং উভয়পক্ষের সম্মতিতে জায়গা পরিমাপ করার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত তারিখে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রতিনিধি, সার্ভেয়ার সহ উভয়ের পক্ষের লোকজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতি হয়। পরিমাপ করতে বাদীর দেখানো স্থানে গেলে তার কাগজের সাথে জায়গার কোন প্রকার মিল পাওয়া যায়নি মর্মে প্রতীয়মান হয়। বাদী নিজেই বাদীর জায়গাটা সঠিকভাবে চিহ্নিত করতে পারেননি বিধায় জায়গা পরিমাপ করা সম্ভব হয়নি। তাতেও ক্ষান্ত না হয়ে তারা কিছু গণমাধ্যম কর্মীকে ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন নিউজ করে আমার মানহানি করছে। আমি আইনের কাছে সঠিক বিচার চাই। এবিষয়ে মুঠোফোনে কল দিয়েও প্রতিপক্ষের বক্তব্য পাওয়া যািয়নি।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। বিজ্ঞ আদালত সিদ্ধান্ত দেবে। উভয়পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park