1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রতিমন্ত্রী মীর হেলালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকায় নাগরিক সমাবেশ ও ইফতার

  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৯০ বার পঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বিরুদ্ধে অপপ্রচার ও পাহাড়ি জনগোষ্ঠীর কতিপয় ব্যক্তির বিভ্রান্তিকর বিবৃতির প্রতিবাদে আজ রাজধানীতে এক প্রতিবাদ সভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে আজ রবিবার (০৮ মার্চ) বিকেল ৪টায় ঢাকার মুক্তাঙ্গনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন,পার্বত্য অঞ্চলের শান্তি ও উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতেই একটি স্বার্থান্বেষী গোষ্ঠী প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে।গত ৩ মার্চ ২০২৬ তারিখে তথাকথিত ৩৫ জন বিশিষ্ট ব্যক্তির নামে দেওয়া বিবৃতি এবং বিভিন্ন ভুঁইফোড় সংগঠনের সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা সেগুলোকে দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিহিত করেন।

সভায় বক্তারা আরও উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের নামে যারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, তাদের মূল উদ্দেশ্য পাহাড়ি ও বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যা একটি নির্দিষ্ট গোষ্ঠী সহ্য করতে পারছে না।

কর্মসূচির শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর উপস্থিত সকলে সম্মিলিতভাবে ইফতারে অংশগ্রহণ করেন।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই প্রতিবাদ সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park