1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

হরিপুরে বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুল পরিচালক নিহত, আহত ১

  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পঠিত

মোঃ আবু রায়হান, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় মিনিবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত আলমগীর সীমান্তবর্তী এলাকার একটি স্কুলের পরিচালক ছিলেন বলে জানা গেছে।

 

রোববার (৮ মার্চ) বিকেলে উপজেলার জাদুরানী বাজার সংলগ্ন কামারপুকুর এলাকায় কামারপুকুর মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর মোটরসাইকেলে করে জাদুরানী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করেন।

 

উদ্ধারের পর তাদের হাসপাতালে নেওয়ার পথে আলমগীরের মৃত্যু হয়। অপর আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের রাস্তা একটি তীব্র বাঁকযুক্ত হওয়ায় এবং মোটরসাইকেলের গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসের সঙ্গে সজোরে ধাক্কা লাগে এবং আলমগীরের মাথায় গুরুতর আঘাত লাগে।

 

নিহত আলমগীরের বাড়ি হরিপুর উপজেলার আটঘরিয়া গ্রামে বলে জানা গেছে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

ঘটনার বিষয়ে বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park