1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

শ্যামনগরে গাবুরাতে ৪টি মৌজাতে ফেইথ ইন এ্যাকশনের আন্তর্জাতিক নারী দিবস পালন

  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৯০ বার পঠিত

পরিতোষ কুমার বৈদ্য,শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি: ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বেসরকারি সংগঠন ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে এবং কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় গাবুরা ইউনিয়নের ৪টি মৌজাতে সকাল ৯:০০ টা থেকে দলে দলে আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব ও নারীদের অধিকার নিয়ে আলোচনা ও র‌্যালী করা হয়।

 

উক্ত আলোচনা সভা ও র‌্যালীতে অংশ নেন নারী-পুরুষ দলের সভাপতি সহ দলের অন্যান্য সদস্যবৃন্দ সহ ফেইথ ইন এ্যাকশনের কর্মকর্তাবৃন্দ। গাবুরা ইউনিয়নে ৪টি মৌজাতে ২১৫ জন নারী, ৪৩ জন পুরুষ, ৪৭ জন কিশোরী ও ২৭ জন কিশোর উপস্থিত ছিল।

 

সূর্যদয় কিশোরী দলের সভাপতি সাদিয়া আক্তার বলেন, নারী দিবস আমাদের মনে করিয়ে দেয় যে সমাজ, পরিবার ও দেশের উন্নয়নে নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ। নারী ও কিশোরী শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং সমান সুযোগ থেকে বঞ্চিত হয় । আমরা কিশোরীরা যদি শিক্ষিত, সচেতন ও আত্মবিশ্বাসী হই, তাহলে আমরা আমাদের পরিবার ও সমাজকে এগিয়ে নিতে পারবো। তাই আমাদের লক্ষ্য হবে—শিক্ষা গ্রহণ করা, স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া এবং নিজের অধিকার সম্পর্কে জানা।

আজকের এই নারী দিবসে আমরা অঙ্গীকার করি—আমরা নিজেদের দক্ষ করে তুলবো, অন্য কিশোরীদের পাশে দাঁড়াবো এবং একটি বৈষম্যহীন, সুন্দর সমাজ গড়তে কাজ করবো।

 

সুর্যমুখি নারী দলের সম্পাদক মোছা: মাজিদা খাতুন বলেন, নারীদের সমাজে বা পরিবারে এখনো সিদ্ধান্ত গ্রহণে সমান অধিকার দেওয়া হয় না। নারী দিবস এর আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে আমরা নিজেরা আত্মবিশ্বাসী হয়েছি এবং নারী অধিকার আদায়ে এবং সিদ্ধান্ত গ্রহণে ভবিষ্যৎ এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park