1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বোয়ালমারীতে বিএনপির মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৫১ বার পঠিত

আব্দুল মতিন মুন্সী বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক ঐক্য, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং এলাকার উন্নয়ন নিয়ে এ অনুষ্ঠানে নেতৃবৃন্দ মতবিনিময় করেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাতৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার নাজিরুল ইসলাম।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব খোন্দকার নাসিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করার আহ্বান জানান।

 

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব খোন্দকার আশরাফুল আলম মামুন, চেয়ারম্যান, আমিনা মামুন ফাউন্ডেশন।

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সভাপতি, বোয়ালমারী উপজেলা বিএনপি। তিনি সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় সাহা, এবং বোয়ালমারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন।

 

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।

 

উল্লেখ্য, অনুষ্ঠানের আয়োজন করে বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপি এবং এতে সৌজন্য প্রদান করে আমিনা ফাউন্ডেশন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park