1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরে ১০টি চোরাই বাইসাইকেল ও মাদকসহ আটক ২

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৬২ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোরের কোতয়ালী মডেল থানার বিশেষ অভিযানে ১০টি চোরাই বাইসাইকেল, গাঁজা ও একটি বার্মিজ ফোল্ডিং ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন প্রাপ্তবয়স্ক ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (৭ মার্চ) রাত ১টা ৩৫ মিনিটের দিকে কোতয়ালী মডেল থানার এসআই (নিঃ) মো. আনিছুর রহমান খানের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের ষষ্টিতলা গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ১০টি চোরাই বাইসাইকেল, ২৪ পুরিয়া গাঁজা এবং একটি স্টিলের তৈরি ফোল্ডিং বার্মিজ ছুরি উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক মো. বাপ্পি মোল্যা (৪২) এবং তার সঙ্গে থাকা ১৩ বছর বয়সী এক শিশুকে আটক করা হয়।

 

আটক মো. বাপ্পি মোল্যা ষষ্টিতলা গ্রামের বাসিন্দা। তিনি মৃত খোকন মোল্যা ও মৃত সালমা বেগমের ছেলে। তিনি সরকারি রেলওয়ে কোয়ার্টারের ভাড়াটিয়া হিসেবে পাখিপট্টি এলাকায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুটিকে শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছে এবং প্রাপ্তবয়স্ক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

কোতয়ালী মডেল থানা পুলিশ জানায়, এলাকায় চুরি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park