
মোঃ জুম্মান হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোর সদর উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও যশোর জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা মন্টুর জানাজা সম্পন্ন হয়েছে(৬৫)।মরণব্যাধী ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই শেষে তিনি চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুপুর ১২টা ৩ মিনিটে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৭ মার্চ) সন্ধ্যা ইফতারের পর সন্ধ্যা ৭টায় সদর উপজেলার হামিদপুর স্কুল মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবী, আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
এই সময় জানাজায় উপস্থিত ছিলেন যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিউল, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, ইউপি সদস্য শেখ আকরাম হোসেন, যুবদল নেতা বিএম পারভেজ এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান সেন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মরহুম অ্যাডভোকেট গোলাম মোস্তফা মন্টু যশোর জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, যশোর ইউনিটের একজন সক্রিয় নেতা ছিলেন।
তাঁর মৃত্যুতে আইনজীবী সমাজ, রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।