1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

লালমনিরহাট ১৫ বিজিবির অভিযানে, কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় ভারতীয় কাপড় ও জিরা জব্দ

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৭২ বার পঠিত

মো: তোছাদ্দেকুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( ১৫ বিজিবি)। জব্দ করা এসব পণ্যের মোট মূল্য প্রায় ১৪ লাখ ৫৬ হাজার টাকা।

শনিবার (৭ মার্চ) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৬ মার্চ) দুপুরে দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে ভুরুঙ্গামারী উপজেলার পশ্চিম শিংঝাড় এলাকায় শিংঝাড় বিওপির টহলদল এবং নাগেশ্বরী উপজেলার খড়েরমাঠ এলাকায় রামখানা বিওপির টহলদল অভিযান চালায়।

বিজিবি জানায়, টহলদল সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে সীমান্তের দিকে আসতে দেখে ধাওয়া করলে তারা বহন করা মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৮০ কেজি ভারতীয় জিরা, ৮০টি স্বর্ণকাতান শাড়ি এবং ৪৮টি প্যান্ট জব্দ করা হয়।

লালমনিরহাট বিজিবি’র ১৫ ব্যাটালিয়ন সূত্রে জানায়, জব্দ করা জিরার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা, স্বর্ণকাতান শাড়ির মূল্য প্রায় ৮ লাখ টাকা এবং প্যান্টগুলোর মূল্য প্রায় ৫ লাখ ৭৬ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা পণ্যের মোট মূল্য প্রায় ১৪ লাখ ৫৬ হাজার টাকা।

১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় সজাগ রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park