1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

মারকাজু আহলিস সুন্নাহ মাদরাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৫৩ বার পঠিত

মারকাজু আহলিস সুন্নাহ মাদরাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান, প্রতিনিধি:
ইসলামী নব জাগরণ সংগঠন বাংলাদেশ-এর তত্ত্বাবধানে পরিচালিত মারকাজু আহলিস সুন্নাহ (বালক-বালিকা) মাদরাসা-এর কোমলমতি শিক্ষার্থীদের সবক প্রদান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৪ জানুয়ারি সকাল ১০টায় মাদরাসা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সবক প্রদান ও দোয়া পরিচালনা করেন আল্লামা শাহ হাফেজ হাবিবুল্লাহ বাবুনগরী সাহেব, মুহাদ্দিস, জামেয়া বাবুনগর মাদরাসা।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাওলানা আয়ুব বাবুনগরী সাহেব, সহকারী পরিচালক ও মুহাদ্দিস, বাবুনগর মাদরাসা (ফটিকছড়ি); মাওলানা জাকারিয়া হাসনাবাদী সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক, জামেয়া দারুল আফকার মাদরাসা (অক্সিজেন), চট্টগ্রাম এবং মাওলানা মুফতি রহিমুল্লাহ সাহেব, মুহাদ্দিস, জামেয়া বাবুনগর মাদরাসা।

এছাড়াও উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন মাওলানা মুফতি মঈনুদ্দীন সাহেব, মাওলানা মুফতি ইকবাল সাহেব, মাওলানা আবু তালহা সাহেব (শিক্ষক, বাবুনগর মাদরাসা), মাওলানা আব্দুর রউফ সাহেব (উপদেষ্টা, ইসলামী নব জাগরণ সংগঠন বাংলাদেশ), মাওলানা জুবায়ের বাবুনগরী সাহেব (মুহাদ্দিস, রাউজান মাদরাসা)সহ অন্যান্য আলেম ও সুধীজন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব আলী আজম খান হাটহাজারী ও জনাব মাস্টার নাজমুল হাসান হিরো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মুহাম্মদ হানিফ সাহেব, সভাপতি, ইসলামী নব জাগরণ সংগঠন বাংলাদেশ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। এতে বিপুলসংখ্যক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park